কঙ্গোতে ১২ জনকে শিরশ্ছেদ করেছে জঙ্গিরা
কঙ্গোর আইতুরি প্রদেশে একটি গ্রামে ১২ জনকে রামদা দিয়ে শিরশ্ছেদ করেছে সন্দেহভাজন অ্যালাইড ডেমোক্রেটিক (এডিএফ) নামের জঙ্গি গোষ্ঠী।
শনিবার দেশটির একটি সূত্র এ কথা জানিয়েছে।
কঙ্গোর সুশীল সমাজ নেতা গুস্তাভ কাকানি বলেন, সশস্ত্র ব্যক্তিরা শুক্রবার সকালে আইতুরি প্রদেশের মসাম গ্রামে এ বিভৎস হামলা চালায়।
তিনি বলেন, নিহতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে। এদের কয়েকজনকে রামদা দিয়ে শিরশ্ছেদ করা হয়। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হয়। হত্যা করার আগে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।
এ হামলা চালানো আইতুরির আইরুমু ভূখন্ডে অ্যালাইড ডেমোক্রেটিক (এডিএফ) গ্রুপ সবচেয়ে বেশি তৎপর। তাদেরকে সেখানে প্রায় নিয়মিতভাবে সহিংসতা চালাতে দেখা যায়। কঙ্গোর বিশৃংখলাপূর্ণ পূর্বাঞ্চলে ১২০টিরও বেশি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। এদের মধ্যে এডিএফ গ্রুপকে সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ কর্মকান্ড চালাতে দেখা যায়।
কঙ্গোর কয়েক হাজার মানুষকে গলা কেটে হত্যা করায় এবং প্রতিবেশি দেশ উগান্ডায় বিভিন্ন বোমা হামলা চালানোর জন্য এ গ্রুপকে দায়ী করা হয়।
আরও পড়ুনঃ মালিতে বাসে বিস্ফোরণে ১১ জনের প্রানহানী





